তাপমাত্রা হ্রাস পাবে

প্রকাশ : 07 Feb 2025
তাপমাত্রা হ্রাস পাবে

ডেস্ক রিপোর্ট:  উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ

বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৪৫%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩৬ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৪৯ মিনিট।


সম্পর্কিত খবর

;