ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গ¦বন্ধুর স্পœ পুরণ করা সম্ভব। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যা আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, যুবলীগকে সরকারের উন্নয়ন মুলক কাজের অংশীদার হিসেবে আরও বেশী দায়িত্ব পালন করতে হবে। তাই, দল-মত নির্বিশেষে আগামীর বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। আজ সোমবার বিকেল ৩ টায় উপজেলার কাজী ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি সম্মেলন ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় স্থানীয় (সংসদ সদস্য ফরিদপুর-৪) মজিবুর রহমান নিক্সন চৌধুরী একটি লিখিত বক্তব্যে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাষনামলে বাংলাদেশের কোন কৃষককে সারের দাবিতে জীবন দিতে হয় না, বরং কৃষক বান্ধব কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ আজ ফুল-ফল ও ফসলের বদ্ধভুমি। তিনি সবার উদ্দেশে আহ্বান করেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও জেনো অনাবাদি না থাকে। এই মহান আহ্বানকে বুকে ধারণ করে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের গৃহকোণে আসুন ফল-ফসলে ভোরে তুলি। তিনি যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে আহ্বান করেন, মাননীয় প্রধাণ মন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আগামীতে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কৃষক ভাইদের সহোযোগিতায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জমিতে ফসল উদপাদন করতে হবে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষক সুভাষ সিংহ রায় ও যুবলেিগর সভাপতিমন্ডলীর সদস্য শেখ সোহেল উদ্দিন। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ জেলা যুবলীগের নের্তৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে উপজেলার প্রায় ১৬০ জন কৃষকদের মাঝে সার-বিজ, ধান মাড়াইয়ের মেশীন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments