স্টাফ রিপোর্টার: আগামীকাল একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানীসহ সারাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। প্রতি বছরের ন্যায় দিবসটি আন্তর্জাতিকভাবেও পালিত হবে।
প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়াও আলোচনা সভাসহ নানা কর্মসুচি পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে সরকারি ছুটি।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের কর্মসুচি শুরু হবে। এছাড়া কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী অনুষ্ঠিত হবে।
১৯৫২ সালের এই দিনে 'বাংলাকে'রাষ্ট্রভাষা করার দাবিতে ত'কালীন পূর্ব বাংলার ছাত্র-জনতা পাকিস্তান শাসকহোষ্ঠির চোখ রাঙানী উপেক্ষা করে ১৪৪ ধারা ভেঙ্গে রাজপথে নেমে আসে। সেদিন ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিতে শহীদ হন।
এদের আত্মদানের কারনে আন্দোলন আরও তীব্র হলে পাকিস্তানী শাসকগোষ্ঠী পিছু হটতে বাধ্য হয়।
সেই থেকে বাঙালী জাতি দিবসটি পালন করে আসছে। পরে দেশ স্বাধীন হলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পায়।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
সব মন্তব্য
No Comments