স্টাফ রিপোর্টার: গত ৯ ডিসেম্বর’২৪ ছিল নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪৪তম জন্ম ও ৯০২ম মৃত্যুবার্ষিকী। সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গী গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন তিনি সংগ্রাম করেছেন। তিনি শুধু নারীদের নয় সমগ্র সমাজের অগ্রগতির জন্য কাজ করেছেন। এই মহিয়সী নারীর জন্ম ও মৃত্যু দিবস স্মরণে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর ২০২৪, বিকাল ৩.০০ টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনাসভা শেষে মিছিল অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সমাবেশে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, ড্যাফোডিল বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিপ্রা মন্ডল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments