স্টাফ রিপোর্টার: গণঅভ্যুত্থানে নিহত ১১ গার্মেন্টস শ্রমিক এবং ৮ শতাধিক গণহত্যার বিচার, খুনিদের শাস্তি, নিহতদের ক্ষতিপূরণ এবং পুনঃর্বাসন দাবী জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন । আজ ( ১৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের নিহত ৮ গার্মেন্টস কর্মীর পরিবার বর্গ উপস্থিত ছিলেন। এ সময় বেশ কিছু আহত শ্রমিকেরাও তাদের সাথে ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী আশিকুল আলম,জনাব এ্যাডভোকেট এ. কে. এম. নাসিম, জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ,
জনাব শহিদুল্লাহ বাদল, জনাব আবুল হোসাইন।
এছাড়া আরও উৃপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মিসেস আলেয়া বেগম, সহ-সভাপতি মিসেস জেসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, নারী বিষয়ক সম্পাদক মিসেস সুইটি সুলতানা, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, কেন্দ্রীয় নেত্রী মিস ক্যামেলিয়া হাসান, সুরাইয়া জেসমিন রুমা,
মিসেস মনিরা মুন্নি প্রমূখ।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments