বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি ।। রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার শিকার হয়ে জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টোয়েন্টিফোর ২৪ এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন । ১৪ জুন দিবাগত রাত অনুমান পৌনে ৯ টার সময় বকশীগঞ্জ টিএন্ডটি রোডে তিনি হামলার শিকার হন। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় তিনি নিজ দোকান থেকে বাড়ী ফিরছিলেন। মারত্বক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম রব্বানী নাদিমের ভাই সাংবাদিক এমদাদুল হক লালন।
নাদিমের মৃত্যুর পর জামালপুর জেলাসহ সারা দেশে নিন্দার ঝড় উঠেছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ন্যাক্কার জনক এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান আছে। অপরাধীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments