ডেস্ক রিপোর্ট: সম্প্রতি রাজবাড়ী জেলার জৌকুড়ায় অনুষ্ঠিত হয়েছে মোজাহার হোসেন ফাউন্ডেশন পরিচালিত ‘মোজাহার হোসেন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আনোয়ার হোসেন মন্টু।
ফাউন্ডেশনের সভাপতি সাদেকা শিল্পীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আঃ রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষয়িত্রী শিরিন সুলতানা। অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠাতা ডাঃ বতুল রহমান।
দিনব্যাপী নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোমলমতি শিশু-কিশোররা। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, সংগীত ও নৃত্য পরিবেশন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments