স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল, কামরাঙ্গির চর, কদমতলী, লালবাগ, যাত্রাবাড়ী, শাহবাগ, শ্যামপুর, চকবাজার এলাকায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যােগে কাজলা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী।
মতিঝিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজাহানপুর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।
লালবাগ নাজিমউদ্দীন রোডে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকনের তত্বাবধানে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে দোলাইপাড় এলাকায় মিছিল করেছে।
জুরাইন রেলগেইটে কদমতলী থানা বিএনপির নেতা দিপুর নেতৃত্বে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।
কামরাঙ্গী চরের বেড়ীবাঁধ এলাকায় অবরোধের সমর্থনে এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মনির চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শাহবাগ থানা বিএনপির উদ্যােগে সেগুন বাগিচা এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা। এতে শাহবাগ থানা বিএনপি নেতা আব্দুল হান্নান নেতৃত্ব দেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
সব মন্তব্য
No Comments