বোরহান উদ্দিন রব্বানী, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বটতলার হোটেলগুলোতে অভিযান চালিয়েছে কনজিওমার ইয়ুথ বাংলাদেশ, ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা উপলক্ষে এ বিশেষ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৮টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, ভাসানী হল, কামালউদ্দীন হল সংলগ্ন বটতলার খাবারের দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিংগাইর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং জুনায়েদ বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও ধানসিড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাষানী হল ও বঙ্গবন্ধু হলের আওতাধীন দোকানগুলোতে অভিযান চালিয়েছি। পচা-বাশি খাবার রাখার অভিযোগে চারটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। এবং বেশ কয়েকটি দোকানে বিশেষ নির্দেশনা দিয়েছি। জরিমানার টাকা এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ করতে হবে।
তিনি বলেন, দোকানগুলোর খাবারের মান ও পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি খাবারের দাম নির্ধারণেও আমরা নতুন মূল্যতালিকা দিবো।
এদিকে অভিযানে বিভিন্ন হোটেলে প্রাপ্ত নিষিদ্ধ টেস্টিং সল্ট, বারংবার ব্যবহৃত তেল, বাসি ভর্তা, নষ্ট ময়দা ফেলে দেয়া হয়। পাশাপাশি হোটেলমালিকদের সব ধরনের খাবার ঢেকে রাখার নির্দেশনাও দেয়া হয় অভিযানে।
অভিযান চলাকালীন খাবার খেতে আসা আসিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, হোটেলগুলোর ভিতরের পরিবেশ বা তাদের রান্না করার পদ্ধতি আমাদের পক্ষে তো আমরা জানি না। অনেক সময় গন্ধযুক্ত ভর্তা পরিবেশন করা হয়। গত শুক্রবার আমি মুরগীর মাংসের ভেতর পোকাও পেয়েছিলাম। এক্ষেত্রে সিওয়াইবি জাবি শাখার নিয়মিত অভিযান খুবই কার্যকরী ভূমিকা রাখছে। এটা সত্যিই প্রশংসার যোগ্য।
সিঙ্গাইর হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো: আব্দুল কাদের বলেন, আমরা পচা খাবার রাখিনা। দিনের খাবার দিনেই রান্না করা হয়। তবে ফ্রিজে একটু সমস্যা থাকার জন্য ফ্রিজে সংরক্ষন করা খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ভবিষ্যতে খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করবো।
অভিযানে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ইসরাফিল আহমেদ, মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান, সিওয়াইবি জাবি শাখার সভাপতি মো. নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক উম্মে মোতাহারা অনামিকা সহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments