জাতীয় গ্রিডে ত্রুটি, দক্ষিণের ২১ জেলায় 'ব্লাক আউট'

প্রকাশ : 26 Apr 2025
জাতীয় গ্রিডে ত্রুটি, দক্ষিণের ২১ জেলায় 'ব্লাক আউট'

ডেস্ক রিপোর্ট: জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দেওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৪৮ মিনিটে থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে 'ব্লাক আউট' হয়ে পড়ে খুলনা ও বিরশালের ২১ জেলা।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-ওজোপাডিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, গোপালগঞ্জের আমিন বাজারে জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে। এটি রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন কেন্দ্র। গরমের কারণে হঠাৎ করে রোড বেড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে।
তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে। সমস্যার সমাধান হতে আরও কিছু সময় লাগবে।
রাত ৮টার দিকে খুলনা নগরীতে কিছু কিছু স্থানে বিদ্যুৎ ফিরলেও অধিকাংশ এলাকাই অন্ধকারে।
এদিকে এই সমস্যার কারণে বরিশাল নগরীসহ জেলার ১০ উপজেলা দেড় ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল। সন্ধ্যা ৬টা থেকে প্রায় সাড়ে সাত ঘন্টা বিদ্যুৎ ছিল না।

সম্পর্কিত খবর

;