কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে রামনাবাদ নদী পাড়ে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো হলো ওই গ্রামের শাহাজুল সরদারের একটি, সোহেল তালুকদারের দুইটি ও সজিব হাওলাদরের একটি। পরে মৃত গরুগুলো মাটি চাঁপা দেয়া হয়েছে। একই সময় রামনাবাদ নদীতে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে তীরে ফেরার পথে বজ্রপাতে মো.শাহীন (৩৫) নামে এক জেলে আহত হয়েছে। পরে তাকে অচেতন অবস্থায় অপর জেলেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়েছে। সে লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ওয়াজেদ আলী মিয়ার ছেলে। তবে ওই ট্রলারে পাঁচজন জেলে ছিলো বলে জানা গেছে।
ট্রলারে থাকা জেলে সেলিম মাঝি জানান, বজ্রপাতে ট্রলারে সোলার প্যানেল, ব্যাটারিসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আহত শাহীন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস এ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
সব মন্তব্য
No Comments