মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন- তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।
আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭নং জোন (১৯,২০,২১ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
সুলতানা আহমেদ ওরফে সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’এর সাধারণ সম্পাদক।
হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সুলতানা আহমেদ ওরফে সাগরিকা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা টিপ্পনীতে। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানা সংগ্রামে কেটেছে জীবন। সব বাধা পেরিয়ে এখন জনগণের সেবা করতে চান তিনি। সবার কাছে তিনি সাগরিকা নামেই পরিচিত। ২০০০ সালে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের সংগঠনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে মহিলা অধিদপ্তর ও ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সংগঠনটি। তিনি হিজড়াদের ভোটাধিকার,বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদারত্ব নিয়ে কাজ করেছেন। ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হন।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো।ওয়ার্ডে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করবো, সবাইকে পাশে চাই।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments