বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১৮ মার্চ)দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ -১ মৌসুমে গ্রীষ্মকালীন উপশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রাস্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার সহায়তা প্রদানে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুপম চন্দ্র বর্মন,উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল৷,প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সফিকুল ইসলাম শিল্পি, সম্পাদক হুমায়ুন কবির, খোরশেদ সাওন প্রমুখ।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বলেন,চলতি মৌসুমে প্রণোদনা কর্মসূচিতে ২২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments