কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বসত ঘরে ঢুকে হাত পা বেধে সাইদুল সরদার (৩৫) নামের এক যুবকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুবৃত্তরা। এ সময় তার স্ত্রী খাদিজা বেগম গুরুতর আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রমে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষনা করেন। এছাড়া তার স্ত্রী খাদিজা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
একই রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী এমন অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী রাজিব হাওলাদার পলাতক রয়েছে।
এ দু’টি ঘটনায় পৃথক দু’টি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, লাশ দু’টো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments