ডেস্ক রিপোর্ট: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ মগবাজারে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় আদ্-দ্বীন মেডিকেল কলেজের ব্যরিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে সিপিডি কমিটি বিসিপিএস কর্তৃক আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভাপতি প্রফেসর মোহাম্মদ শহিদুল্লাহ।
সেমিনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সেক্রেটারী প্রফেসর আবুল বাসার মোঃ জামাল, বিসিপিএসের উপদেষ্টা প্রফেসর নাজমুন নাহার, বিসিপিএসের সিপিডি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) গোলাম রাব্বানী।
সিপিডি কমিটি কর্তৃক আয়োজিত সেমিনাবে বক্তব্য রাখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাহমুদা হাসান, আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও নার্সিংসমূহের মহাপরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে চিকিৎসা গবেষণা বিষয়ক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের পেডিয়েট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডা. এআরএম লুৎফুল কবীর, গাইনী বিভাগের প্রফেসর ডা.লায়লা নূর ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিচমন্ড রোনাল্ড গোমেজ।
সেমিনারে বক্তরা বলেন, গবেষণা ও কাউন্সিলিং এর মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা সেবা দিতে হবে। মানব সেবার মাধ্যমে দেশের কল্যাণে সকল ডাক্তারকে কাজ করতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments