পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল) বিকালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন।
এসময় তিনি বরাদ্দকৃত সাড়ে ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আরইউজে’র ১১ জন সদস্যের মাঝে বিতরণ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিক রাশেদ রিপন,আরইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা যারা সাংবাদিক তারা সমাজের দর্পন। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরে দুর্নীতির লাগাম টেনে ধরেন। এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা। আবার কিছু সাংবাদিক আছে যারা কোনভাবে একটি গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে হলুদ সাংবাদিকতা করছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments