সৈয়দ আরমান জামী, মৌলভীবাজার : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ, কৃষক বাঁচাও - হাওড় বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ও ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহ আর নেই।
শনিবার দিবাগত রাত (২৫ জুলাই ২০২১) পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে ৭৮ বয়সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরে তাঁর মরদেহ মৌলভীবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসায় নিয়ে আসা হয়।
আজ রোববার (২৫ জুলাই ২০২১) প্রথম নামাজে জানাজা মৌলভীবাজার শহরের কোট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের নিজ বাড়ী ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত হয়। এর আগে সোয়া ১২টায় সদরের উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা বেগম, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।
শোক প্রকাশ করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যোগ শংকর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক চৌধুরী নীহারেন্দু হোম সজল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
স্টাফ রিপোর্টার: ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করার পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গ ...
সব মন্তব্য
No Comments