আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 28 Oct 2024
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে । আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন,  অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৬১%

আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ০৩ মিনিট। এবং

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ২১ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সম্পর্কিত খবর

;