নাটোর প্রতিনিধি: নাটোরে এক ওয়ার্ড বিএনপি নেতাকে চিনতে না পারার অপরাধে চিকিৎসককে পিটিয়েছেন ওই নেতা ও তার সহযোগীরা।হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসককে এমন মারপিটের ঘটনার নিরাপত্তাহীনতায় ভুগছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এবং নার্সসহ অন্যান্য স্টাফরা।
মঙ্গলবার রাতে আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে হাসপাতালে কর্তব্যরত থাকা অবস্থায় তার নিজ কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে মারপিট করে নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারন সম্পাদক মো. হিটলু।
অভিযুক্ত হিটলু, ৪০, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নাটোর জেলা বিএনপি'র প্রভাবশালী নেতা আত্মীয় ।
রাতেই ভুক্তভোগী চিকিৎসক হামলার শিকার ওই চিকিৎসক বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ এবং সিভিল সার্জনকে। এরপর চিকিৎসককে মারধরের ঘটনায় থানায় সাধারন ডায়েরী করেছে নাটোরের সিভিল সার্জন।ঘটনাস্থল পরিদর্শনে পুলিশও যায়।
এরপর বুধবার দুপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অন্যান্য চিকিৎসক এবং স্টাফরা মানববন্ধন করতে গেলে তাদেরকে জোরপূর্বক মানববন্ধন করতে বাঁধা দেয় জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন,নবাব সিরাজউদ দৌলা সরকারী কলেজের সাবেক জিএস ও জেলা ছাত্রদল নেতা শহিদুল্লাহ সোহেলসহ বিএনপি ও যুবদল নেতাদের উপস্থিতিতে দোষ স্বীকার করে লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা হিটলু।
জানতে চাইলে ভুক্তভোগী ডা.রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে এসে একজন রোগীর বিষয়ে জানতে চান হিটলু। এসময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার ৫-৬ জন সহযোগী বেধরক মারধর করে চলে যায়। পরে রাতে হিটলুসহ বিএনপি নেতারা হাসপাতালে এসে তাকে চাপ দিয়ে মিমাংসা করতে বলে।বিএনপি নেতাদের চাপে তিনি ক্ষমা করেছেন বলে জানান।
এরপর বুধবার দুপুরে সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করতে গেলে বিএনপি নেতারা মানববন্ধন না করতে স্ব-শরীরে হাজির হয়ে নিষেধ করেন।
চিকিৎসককে মারধরে বিষয় অস্বীকার করে অভিযুক্ত হিটলু বলেন, হাসপাতালের একজন চিকিৎসকের সাথে তার ভুলবোঝাবুঝি হয়েছিলো। পরে নিজেরা বসে মিমাংসা করে নিয়েছেন।
নাটোরের সিভিল সার্জন বলেন, তিনি জেলার বাইরে আছেন।কর্তব্যরত একজন চিকিৎসককে মারধরে ঘটনা ঘটার পরে তিনি লিখিতভাবে জানালে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। পরে অভিযুক্ত এবং তার দলের নেতারা এসে ক্ষমা চাইলে উপস্থিত চিকিৎসকরা আপোষ করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় সাধারন ডায়েরি করে সিভিল সার্জন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির একটি লিখিত ক্ষমা প্রার্থনা পত্র দেয় সিভিল সার্জন। বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments