স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে আবার নির্বাচনের কথা বলে। এরা আবারও যেনতেন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। নির্বাচন এখন সরকারের খেলায় পরিনত হয়েছে।
শুক্রবার বিকেলে এক পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দূর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে এ পদযাত্রার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
রাজধানীর বাড্ডা সুবাস্তু নগরভ্যালী থেকে শুরু হয়ে পদযাত্রাটি মালিবাগ চৌধুরীপাড়া গিয়ে শেষ হয়। পাঁচ কিলোমিটার ব্যাপী দীর্ঘ এ পদযাত্রায় বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার, তারা ব্যাংক লুট করে নিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ খাত সবই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। এরা গায়ের জোরে কথা বলে। প্রতিবাদ করলে হামলা মামলা এমনকি গুম হয়ে যেতে হয়। পুলিশের কাছে ন্যায় বিচার নিয়ে মামলা করতে গেলে উল্টো মামলায় জড়ানো হয়। সব জায়গায় অনিয়ম।
বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী এমন এমন কথা বলছেন যা দেশকে বিপদে ফেলছে। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র তাকে সরাতে চায়। কিন্তু এধরণের কথা একজন প্রধানমন্ত্রীর কাছে কেউ আশা করেনি। হাসিনা বুঝে গেছেন, আন্তর্জাতিক মহল তাকে আর ক্ষমতায় দেখতে চায়না, আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে বর্তমান সরকার, দেশের মানুষেরও সমর্থন নেই তাদের। দেশি-বিদেশী সবাই বলছে সরকারকে এখনই চলে যেতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই দেশে হাসিনার অধীনে কোন নির্বাচন হবেনা। পরিস্কার কথা।
আওয়ামী লীগের অধীনে কোন কালেই নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামীতেও হবেনা।
তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে সরাতে হবে। বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় বলেই বিএনপি নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে সরকার আবারও নীল নকশা করছে। আমাদের পরিস্কার কথা, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে তবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আর বিএনপি ছাড়া এদেশে আর কোন ভোট হবে না, হতে দেওয়া হবে না।
শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কাজী শাহ আলম রাজার সভাপতিত্বে পদযাত্রাপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
সব মন্তব্য
No Comments