বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশের মানুষের গনতান্ত্রিক মুক্তি হবে না। দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না। সর্ব প্রথম আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে,তবেই দেশে গনতন্ত্র ফিরে আসবে, এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, নবগঠিত কমিটি গুলোর দলের প্রতি অনেক দায়িত্ব রয়েছে।এই নতুন গঠিত কমিটির মাধ্যমেই দলে নতুন জীবন দান করবে। দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তারা কতটুকু ভূমিকা রেখে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, সামনে তাদের বিশাল পরীক্ষা হবে।
মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার জন্য আমরা কয়েকদিন পর পর দোয়া করছি। এই দোয়া করা একটা ভালো বিষয়। তবে দোয়া কোন রাজনীতির অংশ নয়। এটা ধর্মীয় অংশ। ধর্মের অংশ হিসেবে আমরা দোয়া করবো। আর রাজনৈতিক অংশ হিসেবে আমাদের কিছু দাওয়াইও লাগবে। শুধু দোয়া দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হবে না। আর রাজনৈতিক দাওয়া বিহীন বেগম খালেদা জিয়াও মুক্ত হবে না। এই কথা আমাদের সকলের মাথায় রাখতে হবে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বাদ আসর রাজধানীর নয়াপল্টনস্হ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি স্হায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু,সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করীম পল, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল,দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল,ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, দক্ষিণের ভারপ্রাপ্ত আহবায়ক এমএ গাফ্ফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলের পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজত হয়। মোনাজার পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব কাজী মোঃ আবুল হুসাইন।
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছি ...
সব মন্তব্য
No Comments