বিশেষ প্রতিনিধি॥ আসন্ন বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অভিপ্রায়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি নির্ভীক সাংবাদিক রাহাদ সুমন গত প্রায় দুই মাস ধরে গোটা উপজেলায় রাত-দিন একাকার করে আগাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আপমর জনতার দোয়া,আর্শীবাদ ও সমর্থন কামনা করে বানারীপাড়া পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে তার বাহারী রঙিন পোষ্টার,ব্যানার ও লিফলেট ছেয়ে গেছে। তার ব্যতিক্রমধর্মী পোষ্টার ও ব্যানার সবার নজর কেড়েছে। তিনি রাত-দিন একাকার করে পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গণসংযোগ করে এলাকাবাসীর সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করছেন। জনগনের অকুণ্ঠ সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে তিনি বানারীপাড়া উপজেলাকে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত স্মার্ট উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি তরুন সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী রাহাদ সুমন বলেন, দুই যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার মহান পেশায় ব্রত থেকে প্রাণের স্পন্দন বানারীপাড়াকে সন্ত্রাস,মাদক ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় রূপান্তর করতে আপসহীনভাবে লড়াই করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের কমিটিতে নেতৃত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নসহ এলাকায় সুশিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে বিশেষ অবদান রাখছি। সাংবাদিকতার পাশাপাশি এবার জনপ্রতিনিধি হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও আপামর জনগনের সেবায় ব্রত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার সারথী হয়ে তৃনমূলে কাজ করতে চাই।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
সব মন্তব্য
No Comments