স্টাফ রিপোর্টার : ঢাকা -৫ আসনের দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ হাত কোরবানির মাংস সমানভাবে বিতরন করেছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। একইসাথে গরুর সকলবর্জ পরিষ্কার করে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
রোববার বেলা সাড়ে ১১ টায় গেন্ডারিয়াস্থ নিজ বাসভবনের সামনে ৬ শতাধিক মানুষের মাঝে এ মাংস বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা মো: জিয়াউদ্দিন জিয়া, সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল আজীজ প্রধান, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল আলীম ও
৪৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি-শেখ মনিরুজ্জামান রবিন রবিনসহ আরো অনেকে। এর আগে সকালে ঢাকা -৫ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কাজী মনিরুল ইসলাম মনু। শুভেচ্ছা বিনিময়কালে আগামী ১৫ আগস্ট শোকের মাসে সবাইকে সর্তক থাকার আহবান জানান। একইসাথে আওয়ামী লীগের বদনাম হয় এমন কিছু থেকে বিরত থাকতে বলেন এবং অনুষ্ঠানের নামে কোথাও থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতার না নেওয়ার নির্দেশ দেন তিনি।
এবারের ঈদুল আযহায় গরীবদের সৌজন্যে তিনি ৯ টি গরু কোরবানি দেন।
এ সময় উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলের জন্য দোয়া চান কাজী মনিরুল ইসলাম মনু।
তিনি বলেন, আজকে বিশ্ব জুড়ে যখন অর্থ নৈতিকভাবে হাহাকার চলছে। ঠিক তখনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা ও আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। ব্যাক্তিগতভাবে কেউ অসুবিধায় থাকলে তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলেন মনু।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments