প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১২ হাজার ৭৫৮ জন। নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৭ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২১ হাজার ১৪৫ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭২৩ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন। মৃত্যু ৩৪ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ১৪ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৩১ জন হাসপাতালে ও বাড়ীতে ৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ২০১ ও নারী ৩ হাজার ৫৫৭ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৯ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ৫ জন, খুলনা ৫ জন, বরিশাল ১ জন, সিলেট ৩ জন ও রংপুর ৫ জন মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।২ অক্টোবর সকাল ৮টা থেকে ...
ডেস্ক রিপোর্ট: দেশে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর সক ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত একদিনে ...
স্টাফ রিপোর্টার: মাদকাসক্তি থেকে সেরে ওঠা মানে শুধু মাদক গ্রহণ বন্ধ করা নয়; বরং এটি চলমান পরিবর্তনের প্রক্রিয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব কাটিয়ে নিজের শারীরিক, ম ...
সব মন্তব্য
No Comments