রাণীশংকৈলে রাস্তা প্রসস্ত করণের দাবিতে মানববন্ধন

প্রকাশ : 18 Nov 2024
রাণীশংকৈলে রাস্তা প্রসস্ত করণের দাবিতে মানববন্ধন

বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জনসাধারণের স্বাভাবিক চলাচল ও যানবাহনের নিরাপদ চলাচল বজায় রাখতে নেকমরদ চৌরাস্তা থেকে ধর্মগড় চেকপোস্ট বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ১২ফিটের সুরু রাস্তা ২৪ ফিটে প্রশস্তকরনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে সোমবার দুপুর ১২টায় নেকমরদ চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। শুভ শক্তি সোসাইটির ব্যানারে এ মানববন্ধনে কয়েক শত শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ,নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, সাবেক ছাত্রদল নেতা কাউসার হাবিব নাখরাজ,নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান,

নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল,ব্যবসায়ী আহসান হাবীব শান্ত প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, এই  সড়ক টি ১৯৮৮ সালে পাকা করণ করা হলেও এরপর আর রাস্তাটি প্রসস্ত করণ করা হয়নি। এই সড়ক দিয়ে একটি গাড়ি চললে আর একটি গাড়ি যাওয়ার জায়গা থাকে না।এ কারণেই মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটে আসছে প্রায় সময়। আমাদের মৃত্যুর মতো ঝুঁকি নিয়েও এ রাস্তা দিয়ে সব সময় চলাফেরা করতে হয়, সন্তানদের স্কুলেও পাঠাতে হয়। এই সড়ক টি দিয়ে তিনটি  উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল হয়ে থাকে নিয়মিত ভাবে। কেউ কেউ দাবি করছেন ঠাকুরগাঁও ২ আসন ও ৩ আসনের দুই এমপির আংশিক করে অংশ হওয়ার কারণেই অবহেলিত নতুন করে আর হয়তোবা পুনরায় নির্মিত হয়নি।

তাই আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করছি  আমাদের মৃত্যুর মতো ঝুকি থেকে বাঁচাতে রাস্তাটি কমপক্ষে ২৪ ফিটে যেন খুব দ্রুত উন্নতি  করা হয়।

সম্পর্কিত খবর

;