নাহিদ মিথুন নীলফামারী(জলঢাকা) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার সার্বিক আয়োজনে আজ ২৫শে জুন রবিবার দুপুরে ট্রাফিক মোড় হোসেন মার্কেট সংলগ্ন মেয়রের ব্যক্তিগত অফিস কার্যালয়ের সামনে এ বাজেট ঘোষণা করা হয়।
এবারের প্রস্তাবিত বাজেটে ৮১ কোটি ৫৭ লক্ষ ৯৯ হাজার ১শত ৮৫ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।
থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মুক্তারুল ইসলাম।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ায় সহ-সভাপতি অধ্যক্ষ এ.কে.আজাদ, মোখলেছুর রহমান সন্জু প্রমুখ।
উম্মুক্ত বাজেট অধিবেশনে মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন,
জলঢাকা পৌরসভাকে খ-শ্রেনী থেকে উত্তির্ন করে দ্রুতই ক-শ্রেনীতে অন্তর্ভুক্ত করার আশ্বস্ত দেন।
অগোছালো পৌরসভাকে আধুনিকায়নে রুপান্তরিত করার লক্ষে কাজ করছে জলঢাকা পৌরসভা। প্রস্তাবিত বাজেট তুলে ধরে তিনি বলেন, ২৩-২৪ অর্থ বছরে ৮১ কোটি ৫৭ লক্ষ ৯৯ হাজার ১শত ৮৫ টাকা নির্ধারন করা হয়েছে।
এর মধ্যে রাজস্ব উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার টাকা এবং রাজস্ব খ্যাতের সার্বিক বাজেট উদ্ধত্ত অর্থ রয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৪ হাজার ১শত ৮৫ টাকা।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী আগামী অর্থবছরে পৌরসভাটিকে আমুল পরিবর্তনের মাধ্যমে দৃশ্যমান উন্নয়ন করার কথা ব্যক্ত করেন মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
পৌরসভার বাজেট ঘোষণা অধিবেশনে প্রস্তাবিত বাজেটে পৌরসভার সকল কাউন্সিলবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, ঠিকাদারসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments