মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অভিযান চালায় রাজশাহী র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ীর নাম সালাউদ্দিন (২৮)। তিনি কুমিল্লা জেলার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে,একজন মাদক ব্যবসায়ী দেশ ট্রাভেলস যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকাগামী পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজাসহ রাজশাহীর বানেশ্বর হতে শিরোইল বাসস্ট্যান্ডের দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র্যাব রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাসস্ট্যান্ড সংলগ্ন রেলগেট গোরহাঙ্গা গোরস্থান মার্কেট ও গোরহাঙ্গা গোরস্থান জামে মসজিদ এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে।
চেকপোষ্ট পরিচালনাকালীন সময় দেশ ট্রাভেলস নামের চেয়ার কোচ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব
-১৫-৭৮৮৫ পরিবহণটি ঘটনাস্থল চেকপোষ্টের সামনে আসলে বাসটির গতিরোধ করে থামানো মাত্রই যাত্রীবেশে বসে থাকা এ-৩ আসনধারী একজন ব্যক্তি কোচের জানালা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে আটক করে।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায়,দেশ ট্রাভেলস গাড়ীর পেছনে থাকা লকারের ভেতর তার বহনকৃত ট্রাভেল ব্যাগটিতে গাঁজা আছে এবং উক্ত মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিকে নিয়ে যাচ্ছিল।
আটক মাদক ব্যবসায়ীকে পরে বোয়ালিয়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে এতটি মামলা দেয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments