নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ: সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় এখন কর্মরত আছেন পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’। নারীর ক্ষমাতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’ তার প্রকৃত উদাহরণ।
সাতক্ষীরার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’-এর মধ্যে আছেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং সর্বশেষ রবিবার (১৮ জুন) দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করছেন তাসনীম জাহান।
সকল সেক্টরে নারীর ক্ষমাতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীভূত করে নারীদের ক্ষমাতায়ন করা হচ্ছে।
এরই ধারা বাহিকতায় সাতক্ষীরার সাত উপজেলার পাঁচ উপজেলায় কর্মরত আছেন পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’। অন্য দু’টি উপজেলায় দুইজন পুরুষ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানূর রহমান এবং শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।
সাতক্ষীরার পাঁচ উপজেলায় কর্মরত পাঁচজন ‘নারী উপজেলা নির্বাহী অফিসার’ বর্ণিল আয়োজনে বিভিন্ন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ পালন, বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
বিভিন্নস্থানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছেন।
পিরোজপুর অফিস:: পিরোজপুর জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার তৌহিদ উদ্দিন শেখের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর করে বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। চোরের হামলায় গৃহকর্তা মিন্টু তা ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর।
বোচাগঞ্জ উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম ও অংশগ্রহণ বিষয়ে এক আলোচনা সভা অন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের প্রধান অতিথি হিসেবে ...
সব মন্তব্য
No Comments