মোঃ মহশীন আলী, রংপুর অফিস: বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ন এক আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁওয়ে দেশের অন্যতম পত্রিকা "দৈনিক আজকের দর্পন" এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) শহরে ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আজকের দর্পন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে পত্রিকাটির ঠাকুরগাঁও প্রতিনিধি মো: রেদওয়ানুল হক মিলনের সভাপতিত্বে 'গেস্ট অব অনার' হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী মৎস্যজীবী লীগের উপদেষ্টা, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উক্ত উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম.শামীম ফেরদৌস টগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো: জিয়াউর রহমান বকুল, নিউজনেট ডট কমের সম্পাদক ও ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের মো: আতাউর রহমান, সদস্য ও মুক্তকলম পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মো: হাসিনুর রহমান। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের দর্পন পত্রিকা ১০ বছর পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় আজকের দর্পন আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। আজকের দর্পন যেভাবে দেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত। পত্রিকাটির সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ।
আলোচনা সভা ও কেক কাটার আগে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের অস্থায়ী কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments