স্টাফ রিপোটার: রাজধানীর ডেমরায় বাশেরপুল এলাকার মল্লিকা ফেরদৌস টাওয়ারের তৃতীয় তলায় গড়ে উঠা মদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন এলাকাবাসী ও নাগরিক সমাজ।
শুক্রবার (৯ ই জুন) বাদ মাগরিব বাশেরপুলের মল্লিকা ফেরদৌস টাওয়ারের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের নেতৃত্বে ও ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুলের সঞ্চালনায় প্রতিবার সমাবেশে উপস্থিত ছিলেন,
,ডেমরা থানা তাতী লীগের সভাপতি সজিব,
বাইতুল আমিন মসজিদ, বাইতুল হাকিম মসজিদ, বাইতুল নুর মসজিদ , সাত্তার মসজিদ, মালদ্বীপ মসজিদ ও মিনার মসজিদের ইমামগন।
এ সময় উপস্থিত এলাকাবাসী বলেছেন,,ডেমরার বাশেরপুল এলাকায় মদের বার বন্ধের দাবীতে আমরা অনঢ় আছি,শান্তিপূর্ণ এই এলাকায় অশান্তি ও বেহায়াপনার মদের বার করতে দেয়া যাবে না।মদের বার তৈরি হলে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাবে।স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ ও নেশায় মগ্ন হয়ে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে দিবে। যদি আগামী এক সপ্তাহের মধ্যে তা বন্ধ না করা হয় তবে আমরা কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলে জানান বক্তারা।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments