ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগের নেতাকে পুলিশ থেকে ছাড়িয়ে নিলেন বিএনপির নেতা–কর্মীরা। শনিবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
ওই যুবলীগ নেতার নাম সেলিম মৃধা। তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। নাশকতার অভিযোগে গত সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে আটক করে আউলিয়া বাজার ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ফাঁড়িতে যান। সাথে আওয়ামীলীগের নেতা–কর্মীরা ছিলেন। রাত নয়টার দিকে সেলিম মৃধাকে বিজয়নগর থানায় নেওয়া হয়। তখন নেতা–কর্মীদের অনেকে থানায় যান। রাত একটার দিকে মুচলেকা নিয়ে সেলিম মৃধাকে ছেড়ে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সন্ধ্যায় সেলিম মৃধাকে আটক করে আউলিয়া বাজার ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। এর পরপরই উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মন্নাফ, সিনিয়র সহসভাপতি ইয়াহিয়া খান ও সাধারণ সম্পাদক আবদুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিশু মিয়া, ভিটি দাউদপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসু মিয়া, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে উপজেলা যুবদলের সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার হওয়া লিটন মুন্সি, বিএনপি নেতা রেনু মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, জাহের মিয়া প্রমুখ ওই পুলিশ ফাঁড়িতে যান। পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হক বলেন, সেলিম মৃধা ইংরেজির শিক্ষক। অনেক শিক্ষার্থী তার কাছে পড়াশোনা করে। তাকে ছাড়িয়ে আনতে অনেকের সাথে আমাকেও যেতে হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, এলাকার লোকজন বলেছেন, তিনি (সেলিম মৃধা) ভালো মানুষ ও শিক্ষক। তার পক্ষে এলাকার শিক্ষকনেতারা এসে অনুরোধ করেছেন। কীভাবে যুবলীগের কমিটিতে তিনি এসেছেন, তা তিনি জানেন না। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে গত রাতে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে সৈয়দ হোসেন (৭০) ও শাহ আলম (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের ছাড়িয়ে নিতে গত রাত বেলা ১১টার দিকে বিজয়নগর সিঙ্গারবিল ইউনিয়নের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিজয়নগর থানায় আসেন।
সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূঁইয়া বলেন, গত রাতে পুলিশ ইউনিয়ন যুবলীগের সহসভাপতিকে ছেড়ে দিয়েছে। এদিকে বিএনপির দুই কর্মীকে পুলিশ ধরে এনেছে। তাঁরা ১৯৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ দাবি করেছে, আমার দুই কর্মী আওয়ামীলীগ করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments