স্টাফ রিপোর্টার: দীর্ঘ অপেক্ষা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেও ইতোপূর্বে মালয়েশিয়া যেতে না–পারা কর্মীদের প্রেরণ কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত ৩১ মে ২০২৪ তারিখের মধ্যে সকল ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না–পারা বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে।এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়া বহির্গামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান।
এ উপলক্ষ্যে বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে –না পারা কর্মীদের মালয়েশিয়ায় প্রেরণের এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর স্বপ্ন সার্থক হলো। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে ১৮৮ বন্দীকে দেশে ফিরিয়ে আনার প্রসংগ উল্লেখ করে বলেন, তাদের দেশে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি। তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির তুলে ধরে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিতদের পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রণি মিয়া তাদের স্বপ্ন পুরণে প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার নিরন্তর প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য গত ৪ আগস্ট ২০২৪ বাংলাদেশ সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম- কে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়ার জন্য অনুরোধ করেন। গত ১৩-১৬ মে, ২০২৫ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন। এর ধারাবাহিকতায় গত ২১-২২ মে, ২০২৫ এ অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর সভায় ১৭,৭৭৭ জন কর্মীর মধ্যে গত ৩১শে মে, ২০২৪ তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা মোট ৭৮৭৩ জন কর্মীকে প্রেরণের জন্য বোয়েসেল- কে দায়িত্ব প্রদান করা হয়। শুধুমাত্র কনস্ট্রাকশন ও ট্যুরিজম এ দুটি খাতে কর্মী প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ৭ আগস্ট Construction Labour Exchange Center Berhad (CLAB) এর সাথে কর্মী প্রেরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। উদ্যোগের প্রথম ধাপে, মালয়েশিয়ার নিয়োগকারী সরকারি প্রতিষ্ঠান কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (CLAB) হতে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়। ইতোমধ্যে এই ৫০০ জনের মধ্যে ২৫৫ জন কর্মীর ভিসা পাওয়া গিয়েছে এবং তাদের চূড়ান্ত গমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। সম্মানিত অতিথিগণের মধ্যে বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালকসহ বিমানবন্দর এর নির্বাহী পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পি ...
অনিক রায়,ফরিদপুর অফিস: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিরতার আবর্তে আরেকটি বাংলাদেশি প্রাণ নিভে গেল দূর প্রবাসে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির আংশিক উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় ...
স্টাফ রিপোর্টার: সময় সংকটের কারণে জাতীয় সংসদে তড়িঘড়ি করে একের পর এক বিল পাসকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত ক ...
সব মন্তব্য
No Comments