রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া মোয়াজ্জেম হোসেন রতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকাল ৩ টায় গজারিয়ায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গন্যামান্য ব্যক্তি খলিলুর রহমান, আজিম উদ্দিন এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বিদ্যালয়ের ভূমি দাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, আজিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমাদের সরকার, আওয়ামীলীগ সরকার, এই সরকারের আমালে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ রাস্তা ঘাট, সেতু সহ বিভিন্ন উন্নয়ন হচ্ছে। উন্নয়নের রোল মডেল আওয়ামীলীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনা। আজ এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সেই সাথে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না, তাই অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলেই সন্তান শিক্ষিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments