মোঃ মহশীন আলী, রংপুর অফিস: "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"-এমন আলোচনার মধ্যে দিয়ে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধকরণ এবং ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালনার্থে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা ১৯ অক্টোবর দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় সভাপতি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শরৎ চন্দ্র রায়। বিশেষ আলোচনা করেন, দৈনিক যুগ বার্তা'র বিভাগীয় প্রতিনিধি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি মোঃ মহশীন আলী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাতোর ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাগণসহ বিভিন্ন মসজিদের পেশ ইমামগণ, বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গসহ স্কুল কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত আলোচকগণসহ প্রধান আলোচক চেয়ারম্যান বাবু শরৎ চন্দ্র রায় সকল শিশুর পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক সুশিক্ষা গ্রহণ করার উপর জোর দিয়ে বলেন- একজন মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার, সমাজ ও দেশ পাবে একটি সামাজিক সম্প্রীতি বদ্ধ জাতি; ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ। তিনি আরো উল্লেখ করে বলেন, আমরা যেন সবাই ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় নির্বিঘ্নে পালন করতে পারি সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের মহতী এই কাজকে বাস্তবায়নের নিমিত্তে উপস্থিত সবাইকে সচেতন থেকে এক হয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments