ডেস্ক রিপোর্ট: বহুমাত্রিক লেখক প্রয়াত শান্তনু কায়সারের স্মৃতিতে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র, সাজনমেঘ’-এর যৌথ উদ্যোগে প্রবর্তিত হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। গত ২৮ মে ২০২৪ তারিখ পুরানা পল্টনস্থ ঐতিহ্য কার্যালয়ে ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম এবং শান্তনু কায়সারের পরিবারের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র রাসেল রায়হানের মধ্যে এ সংক্রান্ত যৌথ আলোচনায় ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
পুরস্কারের জন্য ২৩ আগস্ট ২০২৫ থেকে ১৫ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পাণ্ডুলিপি আহ্বান করা হয়। পুরস্কার সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রতিবছর পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্যে পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর বাছাই করা সেরা তিনটি পাণ্ডুলিপির (পাঁচটি ক্ষেত্রের যে কোনও ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি) লেখককে প্রতিটি ৫০,০০০ টাকা অর্থমূল্যের এ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। সেরা তিনটি পাণ্ডুলিপিই পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে। প্রতিবছর অধ্যাপক শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর এ পুরস্কার ঘোষণার বিধান রাখা হয়।
২০২৫ সালের ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ এর জন্য লেখকদের কাছ থেকে জমাকৃত পাণ্ডুলিপি যাচাই-বাছাই করে বিচারকমণ্ডলীর বিবেচনায় যে তিনটি পাণ্ডুলিপি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সেগুলো হলো :
১. ফেনাফুল (কবিতা) : হেমায়েত উল্লাহ ইমন
২. গালিবের মুশায়েরায় (কথাসাহিত্য) : জুবায়ের রশীদ
৩. পুরনামা (নাটক) : শরণ এহসান
পুরস্কৃত পাণ্ডুলিপি তিনটি আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হবে। আগামী ১১ এপ্রিল ২০২৬ বহুমাত্রিক লেখক শান্তনু কায়সারের ৯ম প্রয়াণবার্ষিকীতে অনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
সব মন্তব্য
No Comments