স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ফেব্রুয়ারি ২০২৫-এ মাসজুড়ে চলছে ‘বহুভাষিক উৎসব’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচী পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৩টি জেলায় চলছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
১০ ফেব্রুয়ারি, সোমবার ১ম দিন শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নড়াইল জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনয় জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল এর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এতে ক্যাপ ডান্স, রিং ডান্স সিকল, চেয়ার সেটিং প্রদর্শনী উপস্থাপন করা হয়।
১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চক্রাখালী হাইস্কুল মাঠ, খুলনা এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, ১৫ ফেব্রুয়ারি, শনিবার, ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, রংপুর টাউন হল চত্ত্বর, ২৩ ফেব্রুয়ারি, রবিবার, গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ, ২৪ ফেব্রুয়ারি সোমবার, চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী। ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, নাটোর উন্মুক্ত প্রাঙ্গণ, ২৬ ফেব্রুয়ারি, বুধবার, নওগাঁ-এর এ-টিম মাঠ, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, রাজশাহীর লালনশাহ মুক্ত মঞ্চে এবং ২৮ ফেব্রুয়ারি শুক্রবার, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন-এ অনুষ্ঠিত হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments