ডেস্ক রিপোর্ট: আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপ ও সে শুল্ককে কেন্দ্র করে আলোচনার নামে কয়েক দফা লুকোচুরি নাটক চলছিল। এখন বলা হচ্ছে ১৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে, যা এই সরকার তাদের বিশাল সাফল্য হিসেবে প্রচার করছে।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যামে মাধ্যমে এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
ফ্যাসিবাদবিরোদী বাম মোর্চা’র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান এই যুক্ত বিবৃতি প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, বাস্তবে পূর্বে ১৫ শতাংশ শুল্ক ছিল, তার সাথে আরও ২০ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে। অথচ মার্কিন পন্য শুল্ক ছাড়া ঢুকবে।
ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি, বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সামরিক বিমানসহ যন্ত্রপাতি ক্রয়ে চুক্তি করা হয়েছে।
অন্যদিকে করিডোর, বন্দর ব্যবস্থাপনা, অস্ত্র কারখানা ও জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনে বাধ্য করা হয়েছে।
একটি অস্থায়ী সরকার এধরনের চুক্তি করার অধিকার রাখেনা। তাও আবার গোপন চুক্তি।
শুল্ক ছাড়ের অপকৌশলে আরও কী গোপন শর্ত আছে তা অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
এর পূর্বে আইএমএফ-এর অন্যায্য শর্ত মানতে গিয়ে জিনিসপত্রের দাম দ্বিগুণ করেছে।
এখন সরকার তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে চুক্তি - গোপন চুক্তি করে সাম্রাজ্যবাদী সভ্যতা-বিনাশী যুদ্ধনীতির সাথে দেশকে জড়িয়ে স্বাধীনতা - সার্বভৌমত্বকে চরম হুমকিতে ফেলে দিচ্ছে।
সাম্রাজ্যবাদীদের স্বার্থে জাতীয় স্বার্থবিরোধী যেকোন গোপন চুক্তি জনগণ মেনে নেবেনা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments