মাহাবুবুর রহমান: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আন্তর্জাতিক টিকা কূটনীতিতে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে প্রতিদিন টিকা পাওয়ার ব্যাপারে আশার বাণী শোনানো হচ্ছে কিন্তু দৃশ্যমান কোন সাফল্য নেই। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রী নিজেই গতকাল বলেছেন, অনেক দেশ আমাদের টিকা দিতে সম্মত হয়েছে, কিন্তু কবে দিবে তা কেউ বলতে পারছে না। তাই টিকা নিয়ে সরকারি আশ্বাসে বিশ্বাস হারিয়ে ফেলেছেন সাধারণ মানুষ।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাধারন মানুষের অভিযোগ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে টিকা আমদানির কারনেই টিকা পাওয়ার বিকল্প উৎস রাখা হয়নি। এতে একটি কোম্পানি টিকা আমদানি করে বেশ কয়েক কোটি টাকা আয় করেছে বলে জানা গেছে কিন্তু চুক্তি অনুযায়ী টিকা পাওয়া যায়নি। আবার বিকল্প কোন উৎস না থাকায় টিকা প্রয়োগের স্বাভাবিক কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি বলেন, এরই মাঝে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন এমন প্রায় ১৫ লাখ মানুষ আদৌ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা তা এখনো স্পষ্ট নয়।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারনে আটকা পড়েছে দেশের কোটি কোটি মানুষের টিকা পাওয়ার সম্ভাবনা। এখন সরকারি ভাবে কত দ্রুত করোনার টিকা দেয়া হবে, দেশের মানুষ সেদিকেই তাকিয়ে আছে।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও শীর্ষস্থানীয় সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো। বহু সাংবাদিক গুম, কারাবন্দি ও নির্যাতনের শিকার হতেন। শুধু তাই নয়, আনু ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে মো. সামসুল আলমের নিয়োগে গভীর উদ্বেগ ...
স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে ২০১৮ সালের ২৬ মে রাতে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিয ...
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
সব মন্তব্য
No Comments