পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোর উপজেলায় এক ইউনিয়ন যুবলীগের নেতাকে খুন করা হয়েছে। নিহত যুবলীগ নেতার নাম জিয়াউর রহমান (৪২)। জিয়াউর তালন্দ ইউনিয়ন পরিষদের বিলশহর এলাকার মৃত মোহর মন্ডলের ছেলে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকায় এঘটনা ঘটে।
নিহত জিয়াউর তালন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তানোর থানা পুলিশ।তবে স্থানীয়রা বলছেন নির্বাচনোত্তর সহিংসতার জের ধরে জিয়াউরকে খুন করা হয়েছে।
আটককৃতরা হলো- তানোর তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীর স্ত্রী আয়েশা আক্তার সুমি (৩৫), একই এলাকার লুৎফর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩০), আলাউদ্দিনের ছেলে সোহাগ (২৬)। ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়,যুবলীগ নেতা জিয়াউর রহমানের মরদেহ বিলশহর এলাকার মরশের দোকানের পাশে থেকে পুলিশ রাত দেড়টার দিকে উদ্ধার করে। জিয়াউরের শরীরের ও হাতে-পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।পরে পুলিশ তার মরদেহ থানায় নিয়ে যায়।
নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান,তার ভাইকে হত্যার জন্য তাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারা শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,নিহত জিয়ারুল ইসলাম ভাষা শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাড়ি ফেরার পথে বিলশহর গ্রামে জিয়ারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে তার শ্বশুর বাড়ির সামনে ফেলে রাখে দুর্বৃত্তরা। এতে করে ভোর রাতের দিকে গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। নিহত জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে তানোর পৌর এলাকার আমশো মোড়ের দুলালের সাথে কসাইয়ের ব্যবসা ও নিজে আলুর ব্যবসা করেন।
এলাকায় জিয়ারুল ইসলামের তেমন শত্রু ছিলনা। তবে এলাকাবাসী ধারণা করছেন,জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বা কসাই দুলালের সাথে সুমির পরকীয়া ঘটিত কারণে এ হত্যা কান্ড ঘটতে পারে।
তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments