মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: "রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ" এরকম স্লোগানে সেবার ব্রত নিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এখন আইয়ামে জায়েলিয়া যুগে রুপ নিয়েছে। সব ধরনের অনিয়মকে সাধারণ নিয়মে পরিনত করেছেন বর্তমানে দায়িত্বরত জেল সুপারিন্টেনডেন্ট ও জেলার। যোগদান করার পর থেকেই এই দুই কর্মকর্তা জড়িয়েছেন নানা অনিয়ম আর দুর্নীতিতে।
ইতোমধ্যে বন্দিদের খাবার চুরি করে তা বাজারজাত কালে জনতা ও পুলিশের হাতে আটক, বন্দিদের নিম্নমানের খাবার পরিবেশন ও মাদকদ্রব্যে ছয়লাব রাজশাহী কেন্দ্রীয় কারাগার,টাকা ভর্তি হাত বাড়ালে কারাগারে নারী বাদে সব মেলে,জেলখানার ক্যান্টিনে দ্বিগুন দামে নিম্ন মানের খাবার, বন্দি বানিজ্য এখন রমরমা,ভিতরে খাবার,ওষুধসহ অন্যান্য কিছু পাঠাতে হলে দিতে হয় ঘুষ,ঘুষ দিলেই পাওয়া যায় হাসপাতালের আরামের বিছানা,বন্দীদের সাথে দেখা করতে বা ফোনে কথা বলতে দিতে হয় ঘুষ সহ বিভিন্ন শিরোনামে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে এসব বিষয়ে।
সম্প্রতি জেল থেকে বেরিয়ে আসা কয়েকজন কয়েদির সূত্রে জানা যায়,জেল মেডিকেলে রাইটার হিসেবে কাজ করছেন চন্দন কুমার নামের এক ধর্ষণ মামলার আসামী। তিনি এই কাজের পাশাপশি ঘুমের ওষুধ,গাঁজা,ফেন্সিডিল ও নেশাজাতীয় ওষুধ বিক্রির ব্যবসাও চালিয়ে যাচ্ছেন দেদারসে। তার আরেক সহযোগী গোদাগাড়ীর হেরোইন মামলার আসামী মাদক সম্রাট ফাইসাল। তিনি নগদ টাকা খাটিয়ে সামনে বিড়ি-সিগারেট বিক্রি আর আড়ালে মাদক বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব ব্যবসার ভাগ পাচ্ছেন কারারক্ষী থেকে শুরু করে জেল সুপারিন্টেন্ডেন্ট পর্যন্ত,কাজেই এখানে তাদের রাখা হয়েছে "নিরাপদ" !
সূত্র বলছে,গত দেড় মাস আগে মহিলা ওয়ার্ডের ফাঁসির আসামীর কাছ থেকে একটি মেবাইল ফোন উদ্ধার করা হয়,বিষয় টি জানাজানি না করে ধামাচাপা দেন কারারক্ষীরা, দএখানেও হয় মোটা অঙ্কের টাকা লেনদেন। এর আগে আনিসুর নামে এক কারারক্ষী,কয়েদীর স্ত্রী জাফরিন তামান্না নামের এক নারী'কে whatsapp এর ম্যাধমে কু-প্রস্তাব দিলে, দঐ নারী কর্তৃপক্ষকে জানান,কিন্ত এ বিষয়ের কোন ব্যবস্থা গ্রহন করেনি কারা কর্তৃপক্ষ।কেস টেবিল রাইটার তপন টাকার বিনিময়ে বন্দীদের থাকার সুব্যবস্থা করেন,মাদক বাণিজ্য সহ নানা অপকর্মের সাথেও জড়িত তিনি।জেল খানার জি মেইল এর তথ্য চুরির অভিযোগ ওঠে ডিআইজি প্রিজন অফিসের কারারক্ষী সুলতানের বিরুদ্ধে,জামাতের মিটিং করানোর অভিযোগ ওঠে কারারক্ষী নায়েক নাজমুলের বিরুদ্ধে ! এছাড়াও কয়েদিদের মধ্যে কেস টেবিল রাইটার তপন,সুবেদার নূর মোহাম্মদ,যাবতজীবন কারাদন্ড প্রাপ্ত আসামী সিআইডি দুলাল সহ বেশ কয়েকজন এই অন্ধকার জগতের অপরাধ পরিচালনা করে থাকেন,আর এই অপরাধীদের যে কোন সমস্যায় তাদের "আলোর পথ"দেখান জেল সুপারিন্টেন্ডেন্ট ও জেলার সাহেব।
এসব বিষয়ে কথা বলতে সিনিয়র জেল সুপারিন্টেন্ডেন্ট আব্দুল জলিল ও জেলার নিজাম উদ্দিন'কে বেশ কয়েকবার একাধিক নমবর থেকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments