প্রবাহমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে

প্রকাশ : 24 Apr 2025
প্রবাহমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়,  ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী বিভাগসহ  টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, দিনাজপুর, নীলফামারী ও চূয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রবাহমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৩%। 

আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ২৫ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ২৮ মিনিটে। 

সম্পর্কিত খবর

;