সিলেট অফিস: দীর্ঘ দুই সপ্তাহেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র মো. জালিছ মাহমুদ সিয়ামের। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের রুস্তমপুর অবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে সিলেটের শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোন সন্ধান দিতে পারেনি।
নিখোঁজ সিয়ামের চাচা শফিকুল ইসলাম জানান, বরিশালের উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে সিয়াম কয়েকদিন আগে সিলেটের রুস্তমপুর অবাসিক এলাকায় মামার বাড়িয়ে বেড়াতে গিয়েছিলো। ওইদিন সন্ধ্যায় বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর কোথাও তাকে না পেয়ে শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যাহার নং ১১৮৬। কিন্তু এখনো কোন সন্ধান মেলেনি। অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামের বয়স ১৪ বছর, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যমলা, শারীরিক গঠন হালকা-পাতলা।
সিয়ামের কোন সন্ধান পেলে ০১৭৭১৫৮৭২৭৫, ০১৯১৮৮৬২২৮৫, ০১৭৭০৪৯৬২৯৬ নাম্বাওর যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments