প্রতাপ হোড় , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেওয়া আগুনে ঝলসে যাওয়া আব্দুল কাদের(৩০) তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল কাদেরের স্ত্রী শারমিন(২৫) ও কন্যা ফাতেমা খাতুন(০৪)।
গত ২৭ মে শনিবার দিবাগত রাতে কলারোয়ার চন্দনপুরে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) শ্যালক আব্দুল কাদেরে ঘরে পেট্রোল ঢেলে দিয়ে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা ঝলসে যায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে।
অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) যশোর জেলার নারায়নপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর পুত্র।
পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের মারা যান।
স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে ভগ্নিপতি সবুজ হোসেন(৩২) এর বিরোধ চলে আসছিল। এর কারণ হিসেবে শ্যালক কাদের উপর ক্ষিপ্ত হয় সবুজ। এর জের ধরে শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর পুত্র সোহাগ হোসেনের বাড়ীতে অবস্থান করে। ওই রাতে সোহাগের সহযোগিতায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ¦ালিয়ে দিয়ে পালিয়ে যায়। ২৮ মে আব্দুল কাদেরে বোন সুফিয়া খাতুন বাদী হয়ে দুইজনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২নং আসামী সোহাগ হোসেন কে ওই দিনই আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে দগ্ধ আব্দুল কাদের আজ সকালে মারা গেছেন। আমরা ইতোমধ্যে মামলার একজন আসামীকে আটক করেছি। অন্য আসামীকে আটকের চেষ্টা চলছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments