উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। ২৬ অক্টোবর শনিবার সকাল ১০ টায় মা ইলিশ নিধনের অপরাধে পরমানন্দসাহা গ্রামের মানিক মৃধার পুত্র রতন মৃধা (৫৫) ও নুরু হাওলাদারের পুত্র আসাদ হাওলাদার (৩৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। এ বিষযে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান উজিরপুর পৌরসভা পরমানন্দসাহা গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরতে নদীতে নামলে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২ মৎস্য জীবি কে১০ দিনের কারাদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ২৫ কেজি ইলিশ মাছ ইয়াতিম খানায় দান করা হয় এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনস্ট করা হয়। উজিরপুর মডেল থানার অফিসা ইনচার্জ (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, সাজা প্রাপ্তদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments