ঢাবি’র শতবর্ষপূর্তিে উপাচার্য ভবন চত্বরে দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপন

প্রকাশ : 19 Jul 2021
No Image

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৯ জুলাই সোমবার উপাচার্য ভবন চত্বরে ভেষজ গুণসম্পন্ন একটি দুষ্প্রাপ্য ‘রুদ্রাক্ষ’ গাছের চারা রোপন করেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং উপাচার্যের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুদ্রাক্ষ এক প্রকার বৃহৎ চিরহরিৎ বৃক্ষ। এটি এখন একটি দুষ্প্রাপ্য গাছ। এই গাছ Elaeocarpaceae পরিবারভুক্ত Elaeocarpus
গণের উদ্ভিদ। এর অনেক প্রজাতি রয়েছে যার মধ্যে Elaeocarpus Ganitrus প্রজাতিটি অন্যতম। রুদ্রাক্ষ গাছ দেখতে অনেকটা বকুল গাছের মত। গাছের ফল দেখতে গাঢ় নীল রঙের। এই ফলের বহিরাবরণ সরিয়ে নিলে রুদ্রাক্ষ বেরিয়ে পড়ে। এই ফল মৃগীরোগীদের জন্য উৎকৃষ্ট।

সম্পর্কিত খবর

;