স্টাফ রিপোটার: গতকাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার পর একদল চিন্থিত সন্ত্রাসী কর্তৃক জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান আহমেদের বড়বাজার আম্বরখানাস্থ পৈত্রিক নিবাস সিলেটের প্রগতিশীল রাজনীতির একটি কেন্দ্র ফয়জুরবাগে হামলা ও ভাংচুরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ২২ জুন বিকেলে জাসদ ঢাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। জাসদ চত্ত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, তোপখানা, পল্টন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলশেষে জাসদ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপনসহ নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ সিলেটে জাসদ নেতা লোকমান আহমেদের বাসভবনে হামলাকারী চিন্থিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
সব মন্তব্য
No Comments