ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ৭ হাজার ২৩০ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ২ লাখ ৭৯ হাজার ৮৪৪ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২৭ হাজার ৩৮৬ জন। এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭৯৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।
আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ হাজার ২৪৮ জন।
মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ৮৬ হাজার ৩৮৬ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন। মডার্না টিকা দ্বিতীয় ডোজ শুরু হয়নি।
এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১২ হাজার ৮৬৯ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৭ হাজার ৩৮ জন।
এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১০ জন। অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ১২ হাজার ৮৬৯ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জনকে।
আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৪৯৭ জন।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম হিসেবে এবং ১ জনের ম ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১২৮২। এসময় ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়।
< ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭। এসময় ৬০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ...
সব মন্তব্য
No Comments