স্টাফ রিপাের্টার: দেশজুড়ে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে সরকারের নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দ্রুত যাচাই করে সরকারের পক্ষ থেকে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ গণমাধ্যমে পাঠানো হচ্ছে।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী আরো জানান, কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকার অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ওপর নজরদারি চালাচ্ছে। একই সঙ্গে অপপ্রচার ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত নিবন্ধ ও ফিচার প্রকাশ করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেকিং উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’ ইতোমধ্যে মূলধারার গণমাধ্যমের আদলে তৈরি ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং ৪০০টির বেশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট শনাক্ত করেছে। অপতথ্য ও গুজব প্রতিরোধে বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ২২৯টি। বর্তমানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।
গংসদে দেওয়া তথ্যানুযায়ী, ভুয়া তথ্য প্রচারে জড়িত ৩০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে। গুজব মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১২৩টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মোট ৫ হাজার ৯৭৭ জন সাংবাদিক প্রশিক্ষণ পেয়েছেন। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১০টি প্রশিক্ষণ কর্মসূচিতে ৩৬৫ জন সাংবাদিক অংশ নেন। তিনি আরো জানান, প্রশিক্ষণগুলোতে ফ্যাক্টচেকিং কৌশল, অপতথ্য মোকাবিলা এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়েছে। সাংবাদিকদের কাজ সহজ করতে পিআইবি শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করবে।
স্টাফ রিপোর্টার: রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আওতাধীন এলাকায় আগামী চার দিন গ্যাসের চাপ কম থাকবে। সোমবার ২ ...
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বি ...
স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক সাঈদ আল নোমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ ...
সব মন্তব্য
No Comments