ডেস্ক রিপার্ট: সিরাজগঞ্জের সলঙ্গা থানার চাঞ্চল্যকর সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১০ আগষ্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
শনিবার (৯ আগষ্ট) রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীনরোড এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪।
গ্রেফতাকৃত মোঃ মিলন সরকার (৪২),পিতা- মোঃ নজরুল ইসলাম সরকার, বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানা ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার নিবাসী ও একজন সবজি ব্যবসায়ী ছিলেন। গত ইং-১১/০৮/২০১৭ তারিখ ঢাকা হতে সবজি বিক্রি করে ফিরার সময় গাজীপুর জেলার চন্দ্রা এলাকা হতে ভিকটিমকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ব্যবহার করে তার পরিবারের কাছে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিম নাজমুল ইসলামের পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা ভিকটিমকে হত্যা করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফেলে চলে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা (মামলা নং-১৭১/১৭, তারিখঃ ১২/০৮/২০১৭, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০।) দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জ বিচারকার্য শেষে মোঃ মিলন সরকার এর বিরুদ্ধে মৃত্যুদন্ড সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৯/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীনরোড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-২ ও র্যাব-৪। ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
বিজয় রায় রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে চন্দনা রাণীর "মহলবাড়ি বেদ ও গীতা পাঠশালা”। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
সব মন্তব্য
No Comments