স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই এই সফর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আলোচনা সব সময় চলমান বিষয়। গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। যদি আলোচনা শেষ হয়ে যায় তাহলে ওটা গণতন্ত্র না। গণতন্ত্রে আলোচনা হলো বহমান নদীর মতো। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সব আলোচনাই চলমান থাকবে।
সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা, অভিজ্ঞতা বিনিময়, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে আলোচনা হয়।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ কিভাবে একে অপরের সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও কিভাবে উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ তৈরিরও আহ্বান জানান তিনি।
এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান হাইকমিশনার। তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও ভালো ফুটবলার হিসেবে উল্লেখ করেন।
এর আগে গত জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষেও হাইকমিশনার বলেছিলেন, ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নয়াদিল্লি তাকে স্বাগত জানাতে প্রস্তুত। গত জুনে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। গত এপ্রিলে পশ্চিমবঙ্গের প্রবীণ রাজনীতিক, সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ১৮ আগস্ট রাজধানীর এক অনুষ্ঠানে হাইকমিশনার আরও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হবে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন। দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments